লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি নোযা গাড়ির সাথে বিপরীতমুখি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়া গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের দেখানে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। নোয়া গাড়ির যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। তারা স্বপরিবারে ওমরাহ হজ্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














