ওপিএর ৩৬তম বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ান্স এসোসিয়েশনের (ওপিএ)’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা স্কুল প্রাঙ্গনে গত ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে এতে আজীবন সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সাবেক সভাপতি ওপিএন এম এ সালামকে ২০২৬ সালের পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মনোনীত করা হয়।

কলেজের প্রিন্সিপাল ও ওপিএ প্যাট্রন ব্রাদার স্যামূয়েল সবুজ বালা, স্কুলের সাবেক শিক্ষক ওপিএন নোয়েল গনসালভেজ, ওয়াইএমসিএ প্রেসিডেন্ট ওপিএন স্টিভ অস্কার ডি’ রোজারিওর পরিচালনায় ২০২৬ সালের এঙিকিউটিভ কমিটির নির্বাচন শেষে ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

পরিষদের কর্মকর্তারা হলেন ব্রাদার স্যামূয়েল সবুজ বালা সভাপতি, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. ইয়াকুব, প্রথম সহসভাপতি, চৌধুরী সাহাদাত হোসেন, দ্বিতীয় সহসভাপতি, এন্সলেম লরেন্স মার্টিন সাধারণ সম্পাদক, এ এস এম মামুনুর রহমান মামুন ১ম যুগ্ম সম্পাদক, মোহাম্মদ জিয়াউল করিম ২য় যুগ্ম সম্পাদক, অলিভার বি গোমেজ কোষাধ্যক্ষ, মো. বদিউর রহমান সহ কোষাধ্যক্ষ, জাহেদ সাঈদ, রোনাল্ড গোমেজ, মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সজল কান্তি চৌধুরী, মোহাম্মদ সাইফুল্লাহ, ফোর্ড উইলিয়াম রয়, এ বি এম শিহাব উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, সাইদুল আজম খান,মোহাম্মদ আশিক ইবনুল, মোহাম্মদ সালাউদ্দিন সাকিব সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ে আবাসিক হোটেল থেকে ১০ নারী পুরুষ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগ্রিন বাডস স্কুলের পুরস্কার বিতরণ