ঐতিহাসিক চন্দ্রাভিযান রোমাঞ্চিত কানাডীয় নভোচারী

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবারই এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসা। প্রথমবারের মতো কোনো নারী, কৃষ্ণাঙ্গ এবং আমেরিকার নাগরিক ননএমন একজনকে চাঁদের কক্ষপথে পাঠাতে প্রস্তুত মার্কিন মহাকাশ সংস্থাটি। খবর বাসসের।

কেপ ক্যানাভেরাল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই চার সদস্যের অভিযাত্রী দলে রয়েছেন কানাডীয় মহাকাশচারী জেরেমি হ্যানসেন। তার এই যাত্রাকে বিরাট এক অর্জন হিসেবে অভিহিত করেছেন তারই সহকর্মী ও বন্ধু জশুয়া কুট্রিক। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে হ্যানসেনকে বিদায় জানাতে এসেছেন কুট্রিক। রাজকীয় নীল রঙের ফ্লাইট স্যুট পরা কুট্রিক নিজেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ১ এপ্রিলের এই সম্ভাব্য যাত্রা নিয়ে এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন মহাকাশ অভিযানের নতুন এই অধ্যায়ের গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাৎকারের প্রধান অংশগুলো নিচে তুলে ধরা হলো:

এই অভিযান নিয়ে আপনার অনুভূতি কেমন? : এটি অত্যন্ত বড় একটি ঘটনা। এটি কেবল প্রথম কোনো কানাডীয় চন্দ্রাভিযানই নয়, বরং বিশ্বের প্রথম এমন এক অভিযান যেখানে সব সদস্যই মার্কিন নাগরিক নন। তাই কানাডায় এটি নিয়ে ব্যাপক উন্মাদনা কাজ করছে। আমি নিজেও খুব উত্তেজিত ও গর্বিত। জেরেমি আমার খুব ভালো বন্ধু এবং একজন দক্ষ মহাকাশচারী। কানাডার প্রতিনিধি হিসেবে তিনি দারুণ কাজ করছেন। তার এই যাত্রা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

পূর্ববর্তী নিবন্ধচীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি হামলায় ৩ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত