ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে

খানখানাবাদ-বাহারছড়ায় গণসংযোগ ও পথসভায় ইদ্রিস মিয়া

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছে দলীয় নেতৃত্ব। গতকাল শনিবার খানখানাবাদ ও বাহারছড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, প্রচারণা ও পথসভা ঘিরে সৃষ্টি হয় রাজনৈতিক উত্তাপ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, দেশের মানুষ বিগত ১৭ টি বছর তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছিল। এবার জনগণ গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষের দিকে তাকিয়ে আছে। বাঁশখালীর মাটি গণতন্ত্রের পক্ষে আবারও রায় দেবে।

মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে রায় নিয়ে জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনবে। গতকাল শনিবার খানখানাবাদ ইউনিয়নে আয়োজিত পথসভা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি ছিলেন আখতার ফারুক, রেজাউল করিম রেজা, পারভেজ মুজিব, শাহেদুর রহমান। বক্তব্য রাখেন একরাম, রাফি, রিদুয়ান, রায়হান, জাগের ও কাইদুল ওয়াদুদ জিহাদ প্রমুখ।

কর্মসূচি শেষে বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী মিয়ার বাজারে অনুষ্ঠিত হয় গণমিছিল ও পথসভা। এতে প্রধান অতিথি ছিলেন আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ লোকমান। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার আজিম, সায়মা আহমেদ, নুর হোসেন, হামিদ বাহার, আবদুল মান্নান, মেম্বার আবদুল হক, অ্যাডভোকেট তৌহিদ। সভা পরিচালনা করেন অ্যাড. শওকত ওসমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে
পরবর্তী নিবন্ধপরলোকে যাত্রাশিল্পী মিলন কান্তি দে