সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে এ জে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান সবুজের অর্থায়নে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। তিনি বলেন, আমাদের দেশে স্বাস্থ্যসেবা কাগজে–কলমে থাকলেও বাস্তবে তার কোন ফলপ্রসু নেই, তবে এ জে খাঁন ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন, গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষেরা চিকিৎসা সেবা পাবে।
এ.জে খাঁন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাল খান, প্রণব দাশ, মো. মহিউদ্দিন, মো. ইদ্রিস, আজাদ এনাম, রবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












