এয়ার কম্প্রেসার বিস্ফোরণে থানচিতে কিশোরের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় এয়ার কম্প্রেসার্ত্র বিস্ফোরণে ১ কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুর কাদের (১৪)। সে চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের আবদুল কুদ্দুসের পুত্র। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলা বাসস্টেশন এলাকায় বাসচালক নুরুল আলমের দোকানে কর্মরত অবস্থায় হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে আবদুর কাদের গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, যন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅতীতে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছিল
পরবর্তী নিবন্ধভাষা শহীদের আত্মত্যাগ ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়