এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে

চন্দনাইশে দলের সম্মেলনে অলি আহমদ

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টিএলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় রয়েছে। কেউ এস আলমের মাধ্যমে, কেউ কেউ অন্যভাবে। এখন শুনতেছি এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছে। এটা আমার কথা না, জনগণের কথা। আমিও তাদের সাথে একমত।

প্রবীণ এ রাজনীতিবিদ আরও বলেন, দেশের অবস্থা ভালো না। সব কিছুর দাম হু হু করে বাড়ছে। কারণ হাসিনা বাংলাদেশে আর অবশিষ্ট কিছুই রাখেনি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করতো। সে কিছুই রেখে যায়নি, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।

গত বুধবার রাতে বরমা কলেজ মাঠে আয়োজিত চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলম, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মোসলেম উদ্দিন, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাঈদ ইবনে খায়ের, বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি এনাম সওদাগর, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম খান, সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসাইন ইমরান, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য সচিব ওসমান সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, চন্দনাইশ গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল, শাহজাহান, হামিদ, বশির, রাসেদ, জাহাঙ্গীর মেম্বার, খোকন, দুলাল, শাহাজান, মো. আবছার, নাজিম উদ্দিন ও শাহেদ।

. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি হেলাধুলা করে দেশ পরিচালনা করলে হবে না। দেশে রক্তপাত হচ্ছে, বিএনপির নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন কারণে অশান্ত পরিবেশে সৃষ্টি হচ্ছে। শক্ত হাতে আপনাকে এসব নিয়ন্ত্রণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগ ডাল বিক্রি
পরবর্তী নিবন্ধমার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত