গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ হতে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার পরিকল্পনা এবং একটি লোগো উন্মোচন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। এ সময় ট্রাস্টের সচিব বলেন, আগামী ১৫ জানুয়ারি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষকে সামনে রেখে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট বছরব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলন, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, গবেষণাধর্মী প্রকাশনা, শিশু–কিশোর সমাবেশ, আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন, শিক্ষক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সেমিনার–সিম্পোজিয়াম ও মাহফিল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
এই কর্মসূচিগুলো পালন ছাড়াও দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মোচিত লোগোটি আগামী এক বছর ট্রাস্টের সকল কর্মকাণ্ড ও ব্যানারে ব্যবহৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












