এসএসসি–৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা গত ২৭ মার্চ বান্দরবানের খেঁয়াজুপাড়াস্থ একটি খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আনিসুল হক চৌধুরী, এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, শফিক উদ্দিন আহমেদ, আবদুল আলীম, তৈয়ব তাহের, লায়ন এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু), আইরিন মনীষা, মুন আলমগীর, মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন মন্জু, কামরুন নাহার, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ হিরু, জসিম উদ্দিন, মো. বাহার, মানিক, মমতাজ নাছরিন, নাসিমা, শাপলা, আবদুর রহিম, নাছিমা আকতার নেলী, আজিজ মাহমুদা, ফাতেমা মোনায়েম, মো. রহিম, মো. এয়াকুব, মো. রাশেদ, এস.এম মহিউদ্দিন, আজগর আলী, বেলাল, লোকমান, জসিম, মান্নান, বেলাল উল্লাহ, আলাউদ্দিন, জাকারিয়া, বক্কর, নুরুল আমিন, জাহেদ, সাহেদ, তসলিম, ইমরান, কামরুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বন্ধুত্বের এই অমলিন বন্ধন অটুট রেখে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগকে সারাদেশের সেরা মানবিক সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












