এশিয়ান গেমসে খেলার টিকেট পেল বাংলাদেশ

বাছাই হকি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

স্বস্তির জয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেট পেয়েছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে গতকাল বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের চীনের বিপক্ষে বাংলাদেশ শুট আউটে ৩২ গোলে জয়লাভ করে। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪৪ সমতায়। জয়ের পথে থাকা বাংলাদেশের আকাশে হঠাৎই জমে উঠে শঙ্কার মেঘ। শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ শুট আউটে টেনে নিয়ে যায় হংকং। সেখানে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে যায় তারা। চাইনিজ তাইপেকে ৪৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জিতল। তাতে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো দলের। আজ শুক্রবার দল পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষে মুখোমুখি হবে চাইনিজ তাইপের। গতকাল হংকং চায়নার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। একটু পর এক গোল ফিরিয়ে দেয় হংকং। দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হংকংকে সমতা ফেরান আহমেদ ইশতিয়াক। এই কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াইয়ে। ৪৮তম মিনিটে আশরাফুল পিসি কাজে লাগানোর আগেপরে দুই গোল করে হংকং। তাতে ৪৪ সমতায় ফিরে ম্যাচ। টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির লক্ষ্যভেদে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

পূর্ববর্তী নিবন্ধগভ. মুসলিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধটসেই সেমিফাইনাল পর্বের নিষ্পত্তি ফাইনালে মোহরা ও ক্রিসেন্ট ক্লাব