এলো বৈশাখ

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

এলো বৈশাখ এলো বৈশাখ

হাওয়া দিক বিদিক, বহুদূর,

মন উচাটন, বায়ু চঞ্চল

মন আনন্দে উড়ুক ঘুর ঘুর।

এলো বৈশাখ এলো বৈশাখ

থেমে থেমে শুনি পাখির ডাক,

ভাট ফুল বিউ ফুলের ঘ্রাণে

চৈত্রের শেষে এলো রুদ্র প্রতাপ।

এলো বৈশাখ এলো বৈশাখ

আমের মুকুল ফুটে বনে বনে,

টসটসে মধুফলে রস জমেছে

মৌমাছিও খাবে তা গানে গানে।

এলো বৈশাখ এলো বৈশাখ

মুছে যাক সব হতাশার কালো,

নতুন রঙে ভরে উঠুক প্রাণ,

হাসিতে ফুটুক আগামী ভালো।

এলো বৈশাখ এলো বৈশাখ

বন্ধ হোক পুরাতন জীর্ণ খাতা

সামনের দিকে এগিয়ে যাবো

নব আনন্দে ভরুক হালখাতা।

পূর্ববর্তী নিবন্ধড. জ্ঞানেন্দ্রনাথ রায় : উপমহাদেশের শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধরঙে রঙিন বাংলাদেশ