এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের পাশাপাশি রয়েছে দেশীয় ইফতারি

ওয়েল পার্ক রেসিডেন্স

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মাহে রমজানের ইফতার আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও জমে ওঠেছে হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের মোহরা গার্ডেন রেস্টুরেন্ট। ভেজাল এড়াতে ওয়েল পার্কের প্রতি স্বাস্থ্য সচেতন মানুষের ঝোঁকটা বরাববরই ছিল উল্লেখ করে হোটেলের জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা ব্যাপক গ্রাহক সাড়া পাচ্ছি। তিনি আরো জানান, দেশীয় নানা স্বাদের ইফতারির পাশাপাশি আমরা এবারো এরাবিয়ান স্বাদের রাজসিক নানান পদের ইফতারির আয়োজন করেছি। এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের ব্যতিক্রমী আয়োজন ইতিমধ্যেই ক্রেতাদের বাড়তি মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এরাবিয়ান স্বাদের ইফতারি আয়োজনের আওতায় তিনটি প্যাকেজ অফার করছে ওয়েল পার্ক। ৬ থেকে ১০ জনের প্যাকেজের নাম দেয়া হয়েছে আল মারজান ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ। এই প্যাকেজের সর্বসাকূল্যে মূল্য ধরা হয়েছে ১৫ হাজার টাকা। শান আল এরাবিক ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ নামের ১১ থেকে ১৫ জনের প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বসাকূল্যে ২২ হাজার টাকা। আর ১৬ থেকে ২০ জনের শেফ স্পেশাল ইফতার অ্যান্ড সান সেট ডিনারের মূল্য রাখা হয়েছে সর্বসাকূল্যে ২৬ হাজার টাকা।

এরাবিয়ান স্বাদের ইফতারি খেতে আসা ক্রেতাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্যে আরব্য পরিবেশের আবহে সাজানো হয়েছে এরাবিক কর্নার।

এছাড়া ওয়েল পার্ক রেসিডেন্সের মোহরা গার্ডেন রেস্টুরেন্টে জনপ্রতি ২০০০ টাকায় ৪৫ পদের মাল্টি কুজিন বুফে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়েছে। জনপ্রতি ৭৫০ টাকা থেকে শুরু করে ১০৫০ টাকায় ইফতার পার্টি আয়োজকদের জন্য আলাদা চারটি সেট মেন্যুর আয়োজন করা হয়েছে। এছাড়া নূন্যতম ৫০০ টাকায় পাওয়া যাবে এক্সিকিউটিভ ইফতার টেকএওয়ে বক্স।

ওয়েল পার্ক রেসিডেন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মামুন আল রশিদ জানান, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে আমরা একের পর এক ব্যতিক্রমী আয়োজন করে থাকি। আমাদের এবারের আয়োজনেও গ্রাহকরা যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করছেন। অর্ডার করতে ও বিস্তারিত জানতে ০১৭৩০৭৯০১৮৩, ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণ যুগের সূচনা
পরবর্তী নিবন্ধমোসাদের গুপ্তচর ও ট্রাফিক ক্যামেরা যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি করে