মোহরা ওয়ার্ড বিএনপির বি ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণা সভা ও গণসংযোগ গত শুক্রবার এলএলখান স্কুল হতে পুরাতন জানালী হাট খেঁজুর তলা ও কালুরঘাট হয়ে কাপ্তাই রাস্তার মাথা এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মোহরা বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা মহিলা দলের সভানেত্রী রাণী বেগম, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার, সহ সভাপতি রুবি আক্তার মিনু, মিনু আকতার, আখি আকতার, মোহরা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন মামুনসহ নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, এরশাদ উল্লাহ নির্বাচিত হলে প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা। এ সেতু নির্মিত হলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রেস বিজ্ঞপ্তি।












