এম আর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্স এবাদত খানায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশে লায়নিজমের জনক লায়ন এম আর সিদ্দিকীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল গতকাল রোববার বাদ আছর অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাকর্মচারী, লায়ন্স, লিও, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এম আর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত ৬ ফেব্রুয়ারী মরহুমের মাজার প্রাঙ্গণে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল এবং ছোট কুমিরাস্থ লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় ও লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচলা সভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে বেছে নেবে
পরবর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মী সম্মেলন