পবিত্র রমজানকে কেন্দ্র করে নগরীর খাবারপ্রেমীদের জন্য বৈচিত্র্যময় ইফতার ও ডিনারের আয়োজন করেছে এমব্রোসিয়া রেস্টুরেন্ট। ইফতার বাই বাফেট, কর্পোরেট সেট মেনু, টেকঅ্যাওয়ে আইটেম এবং বিশেষ ইফতার প্ল্যাটারসব মিলিয়ে রমজানজুড়ে অতিথিদের জন্য স্বাদ ও আয়োজনে ভিন্ন অভিজ্ঞতা দিতে প্রস্তুত রেস্টুরেন্টটি। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে ইফতার উপভোগের পাশাপাশি বড় কর্পোরেট আয়োজনের সুযোগও রাখা হয়েছে এখানে।
রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে তাদের বিশেষ ‘ইফতার বাই বাফেট ও ডিনার’–এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৯৫ টাকা প্লাস। এখানে দেশীয় ও আন্তর্জাতিক স্বাদের অসংখ্য সুস্বাদু আইটেম রাখা হয়েছে, যা পরিবারের সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্যে উপভোগ করার সুযোগ দেবে।
কর্পোরেট প্রতিষ্ঠান, অফিস ইফতার মাহফিল কিংবা গ্রুপ ডিনারের জন্য রয়েছে আলাদা সেট মেন্যু। এসব প্যাকেজের মূল্য জনপ্রতি ১১০০ থেকে ১৩০০ টাকার মধ্যে। কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী মেন্যু কাস্টমাইজ করে সার্ভিস দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।
যারা বাসায় পরিবারের সঙ্গে ইফতার করতে চান, তাদের জন্যও রয়েছে টেকঅ্যাওয়ে সুবিধা। রেস্টুরেন্টটিতে রকমারি কাবাব, সুস্বাদু হালিম, জিলাপিসহ প্রায় ৪১টি আইটেমের বিশাল সংগ্রহ রাখা হয়েছে। পছন্দমতো আইটেম অর্ডার করে সহজেই বাসায় নিয়ে যাওয়া যাবে। অতিথিদের জন্য চার ধরনের বিশেষ ইফতার প্ল্যাটার রাখা হয়েছে, যার মূল্য ৪২০ টাকা থেকে শুরু হয়ে ৭২০ টাকা পর্যন্ত। স্বল্প খরচে বৈচিত্র্যময় স্বাদের ইফতার উপভোগের জন্য এসব প্ল্যাটার অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, বড় পরিসরের আয়োজনের জন্যও তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। একসঙ্গে এক হাজারের বেশি অতিথির ইফতার বা ডিনারের আয়োজন করার সক্ষমতা রয়েছে তাদের। বড় কর্পোরেট ইভেন্ট, ইফতার মাহফিল কিংবা সামাজিক অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য রয়েছে অভিজ্ঞ টিম ও প্রয়োজনীয় অবকাঠামো। গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা হিসেবে সিটিম্যাক্স কার্ডে ‘বাই ওয়ান গেট ৫০ শতাংশ’ ছাড় সুবিধাও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রেস্টুরেন্টের এক্সিকিউটিভ নুরুল ইসলাম রাহুল বলেন, আমরা খাবারের মানের ব্যাপারে অত্যন্ত সতর্ক। রান্নায় কোনো ধরনের টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না। প্রতিদিনের বেঁচে যাওয়া খাবার নষ্ট করে ফেলা হয়, যাতে গ্রাহকরা সবসময় তাজা ও স্বাস্থ্যকর খাবার পান।
ইফতার উপভোগ করতে আসা ফেরদৌসি আক্তার বলেন, পরিবেশটা বেশ আরামদায়ক। খাবারের আইটেমও অনেক বেশি, তাই পরিবারের সবাইকে নিয়ে এখানে ইফতার করতে ভালো লাগে। আরেক অতিথি তৌহিদুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে এখানে ইফতার করেছি। খাবারের স্বাদ ও সার্ভিস দুটোই ভালো। বিশেষ করে ইফতার প্ল্যাটারগুলো বেশ সাশ্রয়ী।
সব মিলিয়ে রমজানজুড়ে স্বাদ, বৈচিত্র্য ও মানসম্মত সেবার সমন্বয়ে অতিথিদের জন্য বিশেষ অভিজ্ঞতা দিতে প্রস্তুত এমব্রোসিয়া রেস্টুরেন্ট। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে ইফতার ও ডিনার উপভোগে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।











