এনায়েত বাজারে সনাতনী সমাজের সঙ্গে ডা. ফজলুল হকের মতবিনিময়

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের সঙ্গে সমপ্রীতি সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক। গতকাল শনিবার এনায়েত বাজার এলাকায় আয়োজিত সভায় সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখা, ধর্মীয় সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় জামায়াত মনোনীত প্রার্থী বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র। এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই দেশের মূল চেতনা।সনাতনী সমপ্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় তিনি সচেষ্ট থাকার আশ্বাস দেন। এ সময় কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী সময়ে সমপ্রীতির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সংলাপ পারস্পরিক আস্থা তৈরিতে ভূমিকা রাখে। সভায় উভয় পক্ষই যেকোনো সামপ্রদায়িক উত্তেজনা ও গুজব রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন প্রার্থী। তিনি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্র্মের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির পিঠা উৎসব