এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের দুইদিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকবৃন্দ মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, বিগত বছর ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ বিদ্যমান থাকলেও এনসিসি ব্যাংকের কর্মকর্তাকর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে, যা প্রশংসার দাবিদার। স্বাগত বক্তব্যে এম. শামসুল আরেফিন বলেন, দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির মধ্যেও এনসিসি ব্যাংক গত বছরে ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগানম্যান চাইলেন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা
পরবর্তী নিবন্ধঅ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ভার্সিটি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে :মেয়র