নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর টার্মিনাল ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ ও গণমিছিল থেকে আগামী ১৫ নভেম্বর নয়াবাজার থেকে বড়পুল পর্যন্ত মশাল মিছিলের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে লালদিঘী মাঠ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, ট্রেড ইউনিয়ন সংঘের খোরশেদুল আলম, জাহেদ উদ্দিন শাহিন, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, বিএমএসএফ সাধারণ সম্পাদক নুরুল আবসার প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












