রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমাকে খুনের প্রতিবাদে ও খুনিকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মানবাধিকার কমিশন দক্ষিণ রাজানগর ও লালানগর ইউনিয়ন শাখা এবং পদক্ষেপের যৌথ আয়োজনে ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা–কর্মচারী, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। এতে বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পূর্বাঞ্চলের উপ–পরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন, উত্তর জোনের সরকারী পরিচালক উত্তম কুমার সরকার, মো. নাজিম উদ্দীন, মো. আলমগীর, রোমান সরকার, রাশেদা আক্তার, অধ্যক্ষ মুহিবুল কবির জাহেদী, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস, মীর গোলাম মোস্তফা বাবুল, জসিম উদ্দিন তালুকদার, ফজলুল ইসলাম সেলিম, ইউনুচ মিয়া, এস এম ইদ্রিস, কাজী সিরাজুল হক, প্রফেসর ইকবাল হোসেন, মো. ইদ্রিস চৌধুরী, ইসমাইল হোসেন, আজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চম্পা চাকমা অনেক স্বপ্ন ও ভরসা নিয়েই আমাদের সেবা দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু আমরা তার বিশ্বাসের মূল্যায়ন করতে পারিনি। নৃশংসভাবে খুন হয়েছেন তিনি। মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে তার খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।









