এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্যোগে ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৬ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগরস্থ আবাসিক ভবনে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ এম মকসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ আমিন উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোরশেদুল আমিন, কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রিয়াদ মোর্শেদ, মাদ্রাসাগাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ আবুল কাশেম, উপাধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দীন। আরো উপস্থিত ছিলেন শাফায়াত হোসেন, মুজিবুল হক, হাফেজ ইরফান, হাফেজ মহিউদ্দীন, হাফেজ আবু হানিফ, শিক্ষক রবিউল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ আমিন উল্যাহ বলেন, ঈদ মানেই শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া।

সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটানোর মধ্যে ঈদের প্রকৃত আনন্দ নিহীত। তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি মানবিক আন্দোলনযা আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কখনো হতাশাগ্রস্থ হবে না কারণ তোমাদের উপর আওলাদে রাসুল (.) রাহবারে আলমের মতো মহানহাস্তীর দয়া আছে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাংস, মুরগি এবং ওষুধ বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে এক রাতে কৃষকের চারটি গরু চুরি