এতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর উদ্যোগে বায়েজিদের জালালাবাদ এলাকায় অবস্থিত হাজী নাজমা জাহানারা আনোয়ারা হেফজখানা ও এতিমখানার এতিম ও হেফজ শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার ও সাহরির প্রয়োজনীয় সকল খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিড়া, চিনি, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য, যা দিয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের ইফতার ও সাহরির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়। একইসাথে একটি এতিম শিশুর যাবতীয় ব্যয়ের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয় ক্লাবটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান সাবিনা কায়ুম, সাধারণ সম্পাদক রোটারিয়ান রোকেয়া সুলতান এবং প্রাক্তন সভাপতি রোটারিয়ান আব্দুল মামুন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সাফায়েত রায়হান শিহাব। এ সময় এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো জানায়, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ১১ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নবীউল হত্যা মামলার আসামি গ্রেপ্তার