নগরীর আসকার দীঘির দক্ষিণ পাড়স্থ আহমেদ ভিলা নিবাসী মরহুম আহমেদ হোসেন চৌধুরীর মেজ ছেলে এটিএম আবু তৈয়ব চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ ও মেয়ের জামাই, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর স্থানীয় শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। তিনি মুসলিম হাই স্কুলে ৬৭ ব্যাচের ছাত্র ছিলেন এবং জামালখান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











