রপ্তানি আয় কমে যাওয়ার মধ্যে আমদানি চাপ বেড়ে যাওয়ায় এক মাসে রিজার্ভ কমেছে এক বিলিয়ন ডলারের মত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, রোববার দিন শেষে বিপিএম ৬ পদ্ধতিতে বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে এর পরিমাণ ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান হালনাগাদ রিজার্ভের এ তথ্য দেন। খবর বিডিনিউজের।












