এক ফ্যান ও দুই বাতিতে বিল ৩ লাখ ৫৫ হাজার টাকা!

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

মাত্র একটি ফ্যান ও ২টি বাতির বিদ্যুৎ বিল এসেছে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা। এমন ভুতুড়ে বিলে গ্রাহকের চোখ চড়কগাছ।

সমপ্রতি বিলের কাগজ হাতে পেয়ে ব্যাংকে বিল জমা দিতে যান ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের মোহাম্মদ ওসমান। কিন্তু ব্যাংক কর্মকর্তা বিলে উল্লেখিত টাকার পরিমাণ বলার পর গ্রাহক ওসমানের চোখ কপালে উঠে। তিনি দেখেন, নভেম্বর মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। এ নিয়ে সর্বত্র আলোচনাসমালোচনা শুরু হয়। ভুক্তভোগী মোহাম্মদ ওসমান বলেন, আমি ২টি বাতি ও একটি ফ্যান ব্যবহার করি। ছোট একটা দোকানে ব্যবসা করি। ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমি এই বিল দেখে অবাক হয়ে যাই। তবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ এর অধীন নাজিরহাট জোনাল অফিসের এজিএম মাহামুদ বলেন, নাজিরহাট সাবজোনাল অফিসের আওতায় প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছে। সব বিল প্রস্তুত করে মাত্র দুই জন। ভুলবশত কিলোওয়াট বেশি লিখায় ডিমান্ড চার্জ বেশি চলে আসছে। অভিযোগ পাওয়ায় পর অফিসে এসে কনজুমার বিষয়টি সমাধান করে নিয়ে গিয়েছেন। উনার মূলত বিল এসছে ১৬০০ টাকা থেকে কিছু বেশি।

এদিকে পল্লী বিদ্যুতের এমন ভুল মেনে নিতে পারছে না সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক বলেন, ৩ লাখ টাকা না লিখে ৩ হাজার লিখলে ভুলটা হয়তো ধরা পড়তো না। তখন ১৬০০ টাকার বিল ৩০০০ হাজার দিতে হতো। এছাড়াও বিভিন্ন সময় দিগুণ বা বিল বেশি আসলে অফিসে অভিযোগ নিয়ে গেলে পল্লী বিদ্যুৎ অফিস বিভিন্ন অজুহাত দেখায়।

পূর্ববর্তী নিবন্ধসচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, নিভিয়ে ফেলা হয় কিছুক্ষণের মধ্যেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামেও মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে প্রতিবাদ