সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, মানুষ আজ পরিবর্তন চায়। তারা রাস্তায় নেমে এসেছে। জনগণ অবৈধ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গত সোমবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকারের পতন না হাওয়া পর্যন্ত এক দফার আন্দোলনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে দলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়ির যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী। রাউজান পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা জানে আলম জনি, আওরঙ্গজেব সম্রাট, জি এম মোরশেদ চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী, আব্দুল হক, দিদারুল আলম, জিয়াউদ্দিন চৌধুরী, শাকিল ইসলাম মাহমুদ, তৈয়ব আফসার দুলাল, জিন্নাত আলী, রুবায়েত হোসেন, জামাল উদ্দিন, রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত রাকিব, ইকবাল হোসেন, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








