একুশ মায়ের বুলি

কাজী নাজরিন | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

একুশ দেখি লাল সবুজে

একুশ মায়ের মুখে

একুশ দেখি ভাইয়ের চোখে

রক্ত বুলেট বুকে।

একুশ আমার মায়ের কান্না

ভাইয়ের আত্মদান

একুশ আমার মায়ের বুলি

সুখের কলতান।

একুশ আমার আকাশে বাতাসে

বাংলার জয়গান

একুশ নিয়ে গর্বিত জাতি

গায় বাংলায় গান।

পূর্ববর্তী নিবন্ধভাষার ঋণ
পরবর্তী নিবন্ধএসো দেবী স্বর্ণময়ী