একুশ মানে মাতৃভাষা

লিপি বড়ুয়া | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

একুশ মানে প্রভাতফেরির সুর

ভাষা শহীদদের আত্মত্যাগ বেদনা বিধুর।

একুশ মানে মাথা নিচু না করার অদম্য শপথ

স্মৃতির স্মরণে সালাম রফিক বরকত।

একুশ মানে বাঙালির চেতনায় ভাষার অধিকার

অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার।

একুশ মানে ফাগুনের রক্তঝরা ঋণ

সন্তান হারা মায়ের অপেক্ষমাণ দিন।

একুশ মানে সংগ্রামী চেতনার কবিতা গানের সুর

বোনের চোখে কষ্টের জল ভাই হারানোর।

একুশ মানে মাতৃভাষা প্রথম বোলে শেখা

এই ভাষাতেই বিশ্বটাকে আপন করে দেখা।

পূর্ববর্তী নিবন্ধএকুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং
পরবর্তী নিবন্ধভাষা শহীদদের আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল দিন