একুশ মানে

আব্দুস সালাম | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

একুশ মানে মুখের ভাষা, একুশ অহংকার,

একুশ মানে ‘মা’ নাম ডাকা লক্ষ কোটি বার।

একুশ মানে ফাগুন মাসের কৃষ্ণচূড়ার ডাল,

একুশ মানে সেই শহীদের রক্তে ভূমি লাল।

একুশ মানে স্বাধীনভাবে কথা বলার সাধ,

একুশ মানে অসৎ কাজের একটি প্রতিবাদ।

একুশ মানে ভাষার তরে মিছিলশোভাযাত্রা,

একুশ মানে প্রতিবাদের চরমতম মাত্রা।

একুশ মানে চাপিয়ে দেওয়া অহংকারের বড়াই,

একুশ মানে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই।

একুশ মানে বাঙালিদের এক হওয়ারই শিক্ষা,

একুশ মানে মাথা উঁচু রাখার বড় দীক্ষা।

একুশ মানে যার কখনো যায় না দেওয়া দাম,

একুশ মানে মানচিত্রে বাংলাদেশের নাম।

পূর্ববর্তী নিবন্ধবর্ণমালায় আলোর নাচন
পরবর্তী নিবন্ধএকুশ আমার