আকাশ গাঙে ডানা মেলে
হাজার কয়েক পাখি,
চলছে উড়ে কোন সুদূরে
কিচিরমিচির ডাকি।
ফেব্রুয়ারি গর্ব আমার
প্রভাত ফেরি গাইছে গান,
ভাষা শহীদ অমর গাথা।
জাগলো সবার নতুন প্রাণ।
শহীদ ভাইরা রক্ত দিল
ভাষা পেলাম আমরা তাই।
মায়ের ভাষা বাংলা আমার,
গর্ব করে বলতে চাই।
মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ
