একুশ এল

শরণংকর বড়ুয়া | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

একুশ এল, একুশ এল

সোনার বাংলাদেশে

বীর শহীদের স্বপ্ন নিয়ে

কৃষ্ণচূড়া হাসে।

সালাম, বরকত, রফিকেরা

দিয়েছিল প্রাণ

রক্তে রাঙা রাজপথে

উড়িয়ে জয় নিশান।

শহীদ মিনার পূর্ণ হবে

নানা রঙের ফুলে

জুঁই, চামেলী, গোলাপ টগর

মিলবে চেরাগি মূলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন
পরবর্তী নিবন্ধকোথাও কি কেউ নেই?