একুশ আসে সবুজ ঘাসে
রক্তে ভেজা লাল হয়ে
একুশ আসে গান কবিতায়
ছন্দ সুরের তাল হয়ে।
একুশ আসে স্রোতস্বিনী
ভরা নদীর কূল হয়ে
একুশ আসে ভোরের হাওয়ায়
কৃষ্ণচূড়া ফুল হয়ে।
একুশ আসে মুক্ত পাখির
প্রশান্তির এক নীড় হয়ে
একুশ আসে হার না মানা
বাস্তবতার বীর হয়ে।
একুশে আসে চেতনাতে
বিপ্লবের এক ঝড় হয়ে
একুশ আসে বীর বাঙালির
বেঁচে থাকার ঘর হয়ে।








