একুশ আমার

অপু বড়ুয়া | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

একুশ আমার প্রাণের প্রদীপ

জ্বালিয়ে রাখা ঘর

একুশ আমার মায়ের ভাষায়

জুড়ানো অন্তর।

একুশ এলো বুকের রুধির

ঝরানো রাজপথে

একুশ এলো শোকের হাওয়া

সরিয়ে সোনার রথে।

মায়ের ভাষায় বলতে কথা

গাইতে দেশের গান

বীর সাহসী স্বজন আমার

বিলিয়ে দিল প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধএকুশ মানে
পরবর্তী নিবন্ধএকুশের আল্পনা