একুশে ফেব্রুয়ারি

শৈলী বড়ুয়া | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

আমার ভাষা বাংলা ভাষা

কে নিতে চায় কেড়ে

ছাত্রছাত্রী পাড়ার মানুষ

সবাই আসে তেড়ে।

পালিয়ে গেল শত্রু যতো

বাংলা বলতে পারি

তখন থেকে শুরু হলো

একুশে ফেব্রুয়ারি।

বাংলা মায়ের ছেলে

নাটু বিকাশ বড়ুয়া

ফাগুন মাসে হাজার ফুলে

ভাষার গানে গানে

দোয়েল পাখির গান শোনা যায়

মিষ্টি সুরের টানে।

রাখাল বসে বাজায় বাঁশি

নিঝুম দুপুর বেলা

ছলাৎ ছলাৎ ঢেউ করে রোজ

নদীর জলে খেলা।

মিষ্টি রোদে শিল্পী আঁকে

সবুজ গাঁয়ের ছবি

ফাগুন মাসের কাব্যকথা

লিখেন বসে কবি।

আজও মায়ের কান্না শুনি

এই না ফাগুন এলে

আনলো কেড়ে মুখের বুলি

বাংলা মায়ের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধসোমার একুশ
পরবর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারি