একজন সৎ শিক্ষিত মানুষের পক্ষে আপনাদের সমর্থন চাইতে এসেছি

গণসংযোগে ডা.ফজলুল হকের সহধর্মিণী আমেনা শাহীন

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নন্দনকাননের হরিশ দত্ত লেইনে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সহধর্মিণী অধ্যক্ষ আমেনা শাহীন এবং কন্যা ডা. জান্নাতুন নাঈম হক। গতকাল রোববার গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি আপনাদের এলাকারই মেয়েএই এলাকাতেই আমার জন্ম, এই এলাকাতেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাইতে এসেছি। পাশাপাশি একজন সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ, বহু প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা, নিবেদিত সমাজসেবক ও দক্ষ নেতৃত্বের অধিকারী ডা.এ কে এম ফজলুল হকের পক্ষে আপনাদের সমর্থন চাইতে এসেছি। তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ডা. ফজলুল হককে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে
পরবর্তী নিবন্ধলায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব