এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এএফসি অ১৭ টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এএফসি অ১৭ টুর্নামেন্টের বাছাইয়ে এশিয়ার ৩৫ দল অংশগ্রহণ করবে। ৩৫ দল সাত গ্রুপে বিভক্ত। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আগামী বছর উজবেকিস্তানে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের সাত চ্যাম্পিয়নের সঙ্গে এই বছর কাতারে অনুষ্ঠেয় ফিফা অ১৭ বিশ্বকাপে খেলা এশিয়ার ৯ দেশ কাতার, ভিয়েতনাম, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাজিকস্তান, উজবেকিস্তান,দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশকে এএফসি অ১৭ টুর্নামেন্টের বাছাই খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করতে হবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটানকে পেয়েছে। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ম্যাকাও চায়না ও সিরিয়া। ৮২০ নভেম্বর সাত ভেন্যুতে বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মির্জাপুরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল কাল