এই দিনে

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

১৫৭৭ ইংরেজ লেখক ও মনীষী রবার্ট বার্টনএর জন্ম।

১৫৯০ ইতালির চিত্রশিল্পী গুয়েরচিনোর জন্ম।

১৬১২ ইংরেজ ব্যঙ্গ কবি স্যমুয়েল বাটলারএর জন্ম।

১৬৩৯ মোগলসেনা অধিনায়ক হিসেবে দারা শিকোহ পারস্যের বিরুদ্ধে কান্দাহারে প্রথম অভিযান চালান।

১৭০৫ আওরঙ্গজেব শেষবারের মতো সামরিক অভিযান করেন।

১৭০৯ ইতালীয় সঙ্গীতস্রষ্টা জুসেপ্পে তোরেল্লির মৃত্যু।

১৭২৫ ক্যাথেরিন রাশিয়ার রানী হন।

১৭৪০ লন্ডনের মহা তুষারপাতের অবসান হয়।

১৮১৯ ইংরেজ প্রাবন্ধিক ও সমালোচক জন রাসকিনএর জন্ম।

১৮২৫ ইংরেজ প্রকৃতিবাদী ও ভূপর্যটক হেনরি ওয়াল্টার বেটস্‌এর জন্ম।

১৮২৮ ফরাসি ঔপন্যাসিক ঝুল ভের্নএর জন্ম।

১৮৩৪ রুশ রসায়নবিদ দিমিত্রি মেন্দেলিয়েভ্‌এর জন্ম।

১৮৬১ আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।

১৮৭২ আন্দামানে শের আলি নামে এক বন্দির হাতে ভারতের ভাইসরয় লর্ড মেয়ো নিহত হন।

১৮৭৯ ভারতের রাষ্ট্রপতি জাকির হোসেনের জন্ম।

১৮৮০ জার্মান চিত্রশিল্পী ফ্রানৎস মার্কএর জন্ম।

১৮৮৩ অস্ট্রীয়মার্কিন অর্থনীতিবিদ ইওজেন শুম্‌পেটারএর জন্ম।

১৮৮৬ ট্রাফালগার স্কয়ারে বেকারবিক্ষোভের শেষে ব্যাপক লুটপাট ও দাঙ্গা লেগে যায়।

১৮৯৮ শিক্ষাবিদ ক্ষীরোদচন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম।

১৯০৬ জেরস্ক ফটোকপির উদ্ভাবক চেস্টার ক্যার্লসনএর জন্ম।

১৯১০ মার্কিন যুক্তরাষ্ট্রে বয়স্কাউট কার্যক্রম শুরু হয়।

১৯১১ সুইডিশ কবি গুস্তাফ ফ্রুডিংএর মৃত্যু।

১৯১২ অভিনেতা, নাট্যকার ও রঙ্গালয় পরিচালক গিরিশচন্দ্র ঘোষএর মৃত্যু।

১৯১২ ফারসি ভাষার পণ্ডিত অধ্যাপক অ্যান ল্যাম্বটনএর জন্ম।

১৯১৬ টর্পোডোর আঘাতে ফরাসি জাহাজ ধ্বংস হলে ৩৭৪ জনের প্রাণহানি ঘটে।

১৯২১ রুশ ভৌগোলিক পিওতর ক্রপোতকিনএর মৃত্যু।

১৯২৬ জীব বিজ্ঞানী ও বংশগতিবিদ উইলিয়াম বেটসনএর মৃত্যু।

১৯২৭ বোম্বাইতে ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৯৩৫ জার্মান চিত্রশিল্পী মাঙ লিবেরমানএর মৃত্যু।

১৯৪১ তিরিশ বছর প্রবাসে থাকার পর হোচিমিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৫৭ নোবেলজয়ী (১৯৫৪) জার্মান পদার্থবিদ ভল্টার বোটের মৃত্যু।

১৯৫৭ হাঙ্গেরীয়মার্কিন গণিতজ্ঞ জন ভন নিউমানএর মৃত্যু।

১৯৬০ ব্রিটিশ দার্শনিক জন অস্টিনএর জন্ম।

১৯৭৫ নোবেলজয়ী (১৯৪৭) ব্রিটিশ রসায়নবিদ রবার্ট রবিনসনএর মৃত্যু।

১৯৭৯ বোরখার বিরুদ্ধে ৫০ হাজার ইরানি নারী বিক্ষোভ প্রদর্শন করে।

১৯৭৯ নোবেলজয়ী (১৯৭১) ব্রিটিশ বিজ্ঞানী ডেনিস গাবোরএর মৃত্যু।

১৯৮৯ মহীশূরের প্রিমিয়ার স্টুডিওতে অগ্নিকাণ্ডে ৪০ জনের মৃত্যু হয়।

১৯৯৫ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্তের (যোশী) মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধসবর্জনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধগিরিশচন্দ্র ঘোষ : বাংলা নাটকের কিংবদন্তি শিল্পী