উরকিরচর মাদ্রাসাতুল মদিনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

রাউজানে দাওয়াতে ইসলামী পরিচালিত উরকিরচর মাদ্রাসাতুল মদিনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাদ্রাসার পার্শ্বস্থ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উরকিরচর মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন আত্তারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উরকিরচর সালমা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উরকিরচর মাদ্রাসাতুল মদিনার উপদেষ্টা ওসমান গনি, উরকিরচর মাদ্রাসাতুল মদিনার অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাহেদ আত্তারী, কমিটির সদস্য মুহাম্মদ রাশেদ আত্তারী। বক্তব্য রাখেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আপন, রিয়াজ আত্তারী, শিক্ষক মুহাম্মদ ফোরকান মাষ্টার মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহান, মুহাম্মদ রাব্বি, মুহাম্মদ তাহাসিন,হাফেজ ওয়াহিদ, হাফেজ মুমিন, হাফেজ তারেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেইজ বিলিয়ার্ডসের টেন বল পুল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ শেষ শ্রীলঙ্কান হাসারাঙ্গার