উপদেষ্টা ডা. জাহেদ তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে

প্রজ্ঞাপন জারি

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাকে বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে গত ১২ মার্চ প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। খবর বাসসের। প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান বর্তমানে ‘পলিসি ও স্ট্র্যাটেজি’ বিষয়ক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি অতিরিক্ত হিসেবে ‘তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়’ এবং ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতির তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড়