উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েকদিনের মধ্যে : প্রেস সচিব

তার আচরণে কেউ আঘাত পেলে ‘দুঃখ প্রকাশ’

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। একদুই দিনের মধ্যে এটা আমরা প্রকাশ করব। সংবাদ সম্মেলনের আগে দশম বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরিয়ে এলেও এখনো সেটি প্রকাশ করা হয়নি। সংবাদ সম্মেলনে প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। বিপ্লবোত্তর সময়ে, আমরা বলব অধ্যাপক ইউনূসের লিডারশিপের কারণে দেশ ভয়ানক রকমের বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে। খবর বিডিনিউজের।

আচরণে আঘাত পেলে ‘দুঃখ প্রকাশ’ প্রেস সচিবের : দায়িত্ব পালনের সময় তার কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে বলছি দুঃখিত।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের দশম বিশেষ বৈঠকের পর রাজধানীতে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সামনে তিনি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই
পরবর্তী নিবন্ধসুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি