উপজেলা প্রশাসনের সঙ্গে বাঁশখালী পূজামণ্ডপ প্রতিনিধিদের মতবিনিময়

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের সঙ্গে পূজামণ্ডপ প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, শীলকুপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বাঁশখালী থানার এসআই আকতার হোছাইন, পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন প্রমুখ।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী থানায় পুজামণ্ডপ প্রতিনিধিদের সঙ্গে অপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঁশখালী থানার আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় অধ্যাপকের হাত বিচ্ছিন্ন