চট্টগ্রাম বিভাগের উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় পটিয়ার খরনা বাইয়ার দিঘী থেকে অলির হাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক (ব্যয় প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা) এবং কাঞ্চননগর ইউপি থেকে শোভনদণ্ডী ইউনিয়ন হয়ে মুরালী হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক (ব্যয় প্রায় ১৪ কোটি টাকা) উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, প্রকল্প দুটির ঠিকাদার নিপা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি শাহজাহান চৌধুরী, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, বিএনপি নেতা মুজিবুর রহমান পাপ্পা, জাগির মেম্বার, নুরুল আবছার চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, নুরুল হক, খায়রুল ইসলাম ফারুকী, হাফেজ সোলাইমান, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন প্রমুখ।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি বলেন, আমি পটিয়াবাসীর অকুণ্ঠ সমর্থন ও তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। পটিয়ার রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও পেগোডাসহ সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পটিয়া গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের প্রিয় পটিয়া হবে শান্তি ও উন্নয়নের এক উজ্জ্বল জনপদ। সকল দল ও মতের ঊর্ধ্বে উঠে পটিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।











