পটিয়ার জিরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী বলেছেন, উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করা হচ্ছে। এ জন্য সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। এর ধারবাহিকতায় তৃণমূলে আওয়ামীলীগকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গত শুক্রবার স্থানীয় কাজিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। ওয়ার্ড আ.লীগের সভাপতি এনায়েত মোস্তফা রোমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক নাথের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আজিমুল হক।
প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খান টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ নেতা দেবব্রত দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ.লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, খোকন দাশ, কাজী আমান উল্লাহ আমান, মো. রবিউল আলী প্রমুখ।
সম্মেলনে মেজবাহ উদ্দিন সোহেলকে সভাপতি ও প্রিয়তোষ নাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।











