নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে “যাকাতের উদ্দেশ্য ও প্রচলিত যাকাত প্রদানপদ্ধতি” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি উল্লেখিত বিষয়ে প্রবন্ধও উপস্থাপন করেন।
প্রবন্ধকার বলেন, যাকাত একটি রাষ্ট্রীয় বিধান। সময়ের আবর্তনে তা ব্যক্তিগত বিধানে পরিণত হয়েছে। ফলে যাকাতের মূল উদ্দেশ্য তথা দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন হচ্ছে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বস্ত সংগঠন–সংস্থার মাধ্যমে যাকাত সংগৃহীত হলে এবং তা পরিকল্পিতভাবে ব্যয় হলে দরিদ্র জনগোষ্ঠীর দৃশ্যমান ও টেকসই আর্থিক উন্নয়ন হবে। এতে যাকাতগ্রহীতা সারা জীবন গ্রহীতা থাকবে না; একদিন দাতাতে পরিণত হবে বলে তিনি মত দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি দেলোয়ার হোসেন এফসিএস ও পিআরও ফখরুল ইসলাম। আলোচনা করেন পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, চবি অধ্যাপক ড. আয়েশা আফরীন, শিল্পপতি শাহজাহান লিটন, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, সাবেক বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন, অধ্যক্ষ মিসবাহুর রহমান, হাজি লতিফা মোহাম্মদ, ব্যাংকার সেকান্দর রহমান কায়সার, শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতি। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, ব্যাংকার মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম এহসানুল হক চৌধুরী, সৈয়দ কুতুবে আলম, কোষধ্যক্ষ সালেহ আহমদ, ইসি সদস্য মাওলানা ইকরামুল হক, মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী, একেএম সাইফুদ্দিন মামুন, খালেদ সাইফুদ্দিন, শাহজাহান, মাওলানা সৈয়দ আবু আহমদ, এডভোকেট মুক্তা, অলিউল্লাহ, মুফিজুল্লাহ, ছতুর উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











