উত্তর সর্তা নবীন সংঘের আলোচনা সভা

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

রাউজান উত্তর সর্তা নবীন সংঘের বাসন্তী পূজা উপলক্ষে আলোচনা সভা ও ধর্মসম্মেলন গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়।

সংঘের সভাপতি ডা. সুমন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডাবুয়া গীতা সংঘের সভাপতি দিলীপ ধর। প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। উত্তর সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজীব শীলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দয়াল কান্তি রায়, নবীন সংঘের উপদেষ্টা ডা. সুলাল শীল, ডা. রনজিৎ রায়, নেপাল চৌধুরী, সাবেক ইউপি সদস্য শম্ভু মজুমদার, শ্যামা প্রসাদ দত্ত, প্রকৌশলী সুজন রায়। প্রধান অতিথি বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। তিনি শিশুকিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে এনসিপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমুসলিম মনীষা স্মৃতি পরিষদের সভা