নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও এতিম শিশুদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে এলাকার বিভিন্ন এতিম ও দুস্থ পরিবারের শিশুদের নিয়ে একসাথে ইফতার আয়োজন করা হয়। এ সময় শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজীব আকন্দ, মনছুর আহমেদ মোহন, জাহেদুল হক, জাকারিয়া রাজীব, কাউসার হোসেন, মো. মোরশেদ, মো. শিরন, মো. আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন শুভ, মো. শিমুল, মো. আনোয়ারুল, কামরুল শাকির রাহাত, মো. তানজীলুর রহমান, মো. ফাহাদ প্রমুখ।
জহিরুল হক টুটুল বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।







