পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল।
সমপ্রতি নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মনসুর আহমেদ মোহন, জাকারিয়া হক রাজিব, জাহিদুল হক জাহিদ, কাউসার হোসেন লেদু, মোরশেদ আহাম্মেদ, আলাউদ্দিন আলো, রাকিব হাসান রোমান, শামসুল হক রানা মীর্জা, মোহাম্মদ মহীন এবং জিয়া, আসাদ, আলী, আলামিন প্রমুখ।
এ সময় মুক্তকন্ঠ মাঠ ও শহিদ লেইন রওশন শাহ মাজারের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








