উত্তর পাহাড়তলীতে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল। সম্প্রতি মহানগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী থানাধীন দুলালাবাদ এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুব আলমের সভাপতিত্বে এলাকার বিভিন্ন অসহায় ও পথচারী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। বক্তারা বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও মানবিকতা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

জহিরুল হক টুটুল বলেন, পবিত্র এই মাসে সামান্য হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রাজিম আকন্দ, সেকান্দার মিয়া, মঞ্জু মিয়া, আনোয়ার মিয়া, ফজর আলী জনি, হাশেম ভূইয়া, মুনছুর আহামেদ মোহন, জাহেদুর হক, কাওছার হোসেন লেদু, জাকারিয়া রাজিব, মো. সামশুল হক রানা মির্জা, মো. হায়দার আলী, মো. সাব্বির হোসেন, মো. ইমন, মো. মেহেদী হাসান আকাশ, মো. আসাদুজ্জামান আসাদ, মো. রাহাত আলী, মো. রিদয়, মো. ফরহাদ ও মো. বাবু মো. রিদয়সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীল পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়নে প্রশিক্ষণের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে’