উত্তর কাট্টলীতে তালাবদ্ধ বাসায় চুরি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলীতে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম।

তিন বলেন, আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। আমরা ছাড়া আমার শাশুড়িকে দেখার আর কেউ নেই। আমার শাশুড়িকে দেখাশোনার জন্য আমরা গত কয়েকদিন নিচতলায় থাকছিলাম। শনিবার রাতে আমি নিচতলাতেই পরিবার নিয়ে ঘুমিয়েছি। আজ (গতকাল রোববার) সকালে উপরে উঠে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। উপরের নামাজঘরের ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পাই।

তিনি বলেন, চোরের দল আমার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরের জমানো টাকা, আমার স্ত্রীর জমানো টাকার ব্যাংক কেটে নিয়ে গেছে। এছাড়াও আমাদের জরুরি প্রয়োজন মেটাতে রাখা টাকা মিলিয়ে মোট আড়াই লাখ টাকার মতো নগদ ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর (রহ.) স্মরণসভা ২৩ মার্চ
পরবর্তী নিবন্ধদক্ষতা ও যোগ্যতায় সর্বত্র সুদৃঢ় অবস্থান গড়েছে নারী