উইমেন্স রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

এসিসি উইমেন্স রাইজিং স্টার এশিয়া কাপে অংশ নিতে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্টটিতে এশিয়ার বিভিন্ন দেশের উদীয়মান নারী ক্রিকেটাররা অংশ নেবেন। এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুন। বাংলাদেশ নারী ‘এ’ দলের স্কোয়াড: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামিমা সুলতানা, ইশমা তানজিম, রুবিয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, শানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মন্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড জুটিতে আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধকাপ্তাই কর্ণফুলী শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা