আকাশ পানে চেয়ে দেখ
চাঁদ উঠেছে– চাঁদ,
রাত পোহালে রোজার ঈদে
ভাঙবে খুশির বাঁধ।
আমরা সবাই মানুষজাতি
আজকে সবার ঈদ,
বুকের সাথে বুক মিলিয়ে
গাইবো স্যামের গীত।
ধনী– গরীব হিন্দু –মুসলিম
বৌদ্ধ – খৃষ্টান ভাই,
থাকবো সবাই মিলেমিশে
কোন বিভেদ নাই।
কাসেম আলী রানা | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ
